Nabadhara
ঢাকারবিবার , ২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে স্কুলের কর্মচারি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম,এলাকাবাসীর বিক্ষোভে নিয়োগ পরিক্ষা স্থগিত

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরের বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৪ জন কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায়
অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় শনিবার (১ জুন) বেলা ১১টায় এলাকার শত শত জনগণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিদ্ধুদ্ধ জনতা এই সব অপকর্মের হোতা লিটন মিয়াকে গণধোলাই দেয়।পরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসাদুজ্জামান নুর নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গোপনে শনিবার ৪ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ প্রক্রিয়া চলছিল।

 

নামমাত্র পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি গোপন রেখে প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন করার চেষ্টা করছিলেন। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের সংবাদ পেয়ে এলাকার শত শত জনগণ একত্রিত হয়ে বালিয়াকান্দি বাজারের সড়কে বিক্ষোভ করে বিদ্যালয়ে মাঠে সমাবেশ করেন। পরে সংবাদ পেয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আসাদুজ্জামান নুর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেন।

 

পরিবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়ার নির্দেশ দেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।