রাকিব চৌধুরী, ডেস্ক
গোপালগঞ্জে ২০২৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসের অর্থায়নে ০৩ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করা হয়।
ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কীর্ত্তনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ সৈয়দ জাফর আলী।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার প্রমূখ।
এরপরে, ঐতিহাসিক ছয় দফা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

