Nabadhara
ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মাদক সেবনের অপরাধে ছাত্রলীগ নেতাসহ দুই যুবকের দুই দিনের সাজা

কোটালীপাড়া প্রতিনিধি
জুন ৯, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি তানভীর ইসলাম বঁাধনসহ (২৭) দুই যুবককে মাদক সেবনের অপরাধে দুই দিনের সাজা দিয়েছে ভ্রামা্যমান আদালত।
গত শনিবার দিবাগত রাতে উপজেলার ঘাঘর বাজারের দুলাল সাহার ঘরে মাদক সেবনকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত তানভীর ইসলাম বঁাধন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলামের ছেলে। অপর সাজাপ্রাপ্ত আসামী জয়ন্ত সাহা (২৮) ঘাঘর বাজারের দুলাল সাহার ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, মাদকদ্রব্য সেবন ও উচ্চস্বরে গান বাজনা করে গণউপদ্রব  সৃষ্টি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(৫) ধারার অপরাধ করায় তানভীর ইসলাম বঁাধন ও জয়ন্ত সাহাকে দুই দিনের সাজা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।