Nabadhara
ঢাকাবুধবার , ১২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১২, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ বুধবার সকাল ১০ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি সভানেত্রী  সালেহা  খান। শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন তারা। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এ সকল আনুষ্ঠানিকতায় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।