হুসাইন আহমদ কবির,মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত গাড়িচাপায় রিপন শেখ (৩৮) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত রিপন শেখ উপজেলার ঢাকপাড়
গ্রামের আক্কাছ শেখের ছেলে। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপুলে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিপন বাড়ি থেকে ভ্যান নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে মুকসুদপুর বাজারে যাচ্ছিলেন।
এ সময় সে ভ্যান নিয়ে ভাঙ্গাপুলে পৌছালে দ্রতগামী একটি গাড়ি চাপা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ভ্যানচালক রিপন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদতের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

