Nabadhara
ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে কথা বলা গুজব ভাষা গাছটি কেটে ফেলেছে স্থানীরা

Link Copied!

হুসাইন আহমদ কবির, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

‘গাছে কথা বলছে  এমন গুজব ছড়িয়ে পড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে।এ ঘটনার পর থেকে কয়েকদিন গাছটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। গাছে কান পেতে কথা শোনার চেষ্টা করতে দেখা গেছে অনেককে। জানা গেছে, মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামের সৌদি প্রবাসী মো: সবুর মিয়ার রয়েছে একটি গাছের বাগান।

এলাকাবাসীর তথ্যমতে, গত ১৪ জুন ওই বাগানের একটি গাছ কাটতে যায় স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরব (১০) সহ কয়েকজন শিশু। তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করার সাথে গাছটি কথা বলে ওঠে। এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

পরে বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে গাছে কথা বলার গুজব। অনেকের দাবি গাছের কাছে গিয়েপ্রশ্ন করলে উত্তর দিচ্ছে গাছ।স্থানীয় রাঘদি ইউনিয়ন পরিষদের মেম্বার সাদ্দাম হোসেন জানায়, মানুষ গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে এটি ‘অলৌকিক্#৩৯; বলে আখ্যা দেন। তবে ওই গ্রামের লোকজনই শুনতে পারেন।

উৎসুক কয়েকজন জানায়, গাছে কান পেতে কিছু শুনতে পাননি। এ বিষয়ে মুফতি হারুন উর রশিদ এর সাথে আলাপ কালে তিনি বলেন, ‘এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না। তবে গাছের প্রাণ আছে, কিন্তু কথা বলতে পারবে না।,বিষয়টি নিয়ে টেলিভিশন ও পত্রিকায় সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জ সহ আশপাশের জেলা সমূহে গুজবটি ছড়িয়ে পড়ে। আজ ২২ জুন ওই গুজবী গাছটিকে কেটে ফেলেন স্থানীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।