Nabadhara
ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রানা মিয়া  (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত রানা বাইশাখালি গ্রামের আজম মিয়ার ছেলে।

শুক্রবার (২১ জুন) রাতে এক্সপ্রেসওয়ের বাইপাস সড়কে বগাইল এলাকায় ভ্যান রিকসার সঙ্গে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে তারা তিন বন্ধু  মোটরসাইকেল যোগে মালিগ্রাম থেকে খিচুড়ি খেতে যায়। মালিগ্রাম থেকে  ভাঙ্গার দিকে উত্তরের বাইপাস সড়ক দিয়ে  ফিরতেছিল। ঘটনাস্থলে পৌঁছালে অপর দিক থেকে তিন চাকার ভ্যানের বডির সঙ্গে পিছনে বসা রানার পায়ে আঘাত লেগে তাদের মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এসময় মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। রানার পায়ে আঘাত লেগে বাম পা ভেঙ্গে গুড়িয়ে যায়। স্থানীয়রা ওদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রানার অবস্থার অবনতি হলে ঢাকায় হস্তান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে  রানা মারা যান।

এ বিষয়ে রানার চাচা বিল্লাল মাতুব্বর জানান, কোন মতেই রানার রক্ত পড়া বন্ধ হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে রানা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

শনিবার (২২ জুন) সকালে রানার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।