Nabadhara
ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে অসামাজিক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ নারী-পুরুষ আটক

Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২০ নারী-পুরুষকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটকদের মধ্যে পাঁচ নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন।

শনিবার (২২ জুন) বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল, বোর্ডিংয়ে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়। এমন অভিযোগের ভিত্তিতে হোটেলগুলোতে অভিযান চালানো হয়। এসময় হোটেল গুলশান, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আসাবিক, ভাই-ভাই হোটেল, নিবর বোডিং থেকে পাঁচ নারী ও ১৫জন পুরুষকে আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া হোটেল মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।