টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জনিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ মঙ্গলবার দুপুরে তিনি সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে সমাধি সৌধে কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনা প্রধান।
এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

