Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সয়াবিন তেলের নামে সুপার ও পাম বিক্রি!

Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের বাজারের অনেক দোকানেই সয়াবিন, সুপার ও পাম তেলের ব্যারেলে কোনও লেখা থাকে না। বিক্রেতা চাইলেই সুপার বা পাম তেল সয়াবিন বলে বিক্রি করতে পারেন। বাজারে এক তেল ব্যবসায়ীর দোকান থেকে সয়াবিন, সুপার ও পাম তেলের স্যাম্পল নিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

বুধবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর শহরের হাজী শরিয়তুল্লাহ বাজার পরিদর্শনকালে তিনি এই স্যাম্পল নেন।    তেলের ব্যারেলে কোনও কিছুই লেখা না থাকায়, ওই ব্যবসায়ীকে প্রশ্ন করেন মহাপরিচালক। কিন্তু ওই ব্যবসায়ী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়। হাজী শরিয়তুল্লাহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় ভোক্তা অধিদফতরের কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোক্তার মহাপরিচালক বলেছেন, সারাদেশের বিভিন্ন বাজার, দোকানপাটে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ফরিদপুরের বাজার ঘুরে দেখতে পেলাম দ্রব্যমূল্যের তেমন ঊর্ধ্বগতি নেই। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা যেন ন্যূনতম লাভ রেখে পণ্য বিক্রি করেন। কিন্তু দোকানগুলোতে পাকা রসিদ ও মূল্য তালিকা পাওয়া যায়নি। ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

ডিমের বিষয়ে তিনি বলেন, ডিমের দাম সারাদেশে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সারাদেশে ডিমের বাজার মনিটরিং করা হবে। দাম নিয়ে কোনও কারসাজি পেলে ব্যবস্থা নেয়া হবে। অনুমোদনহীন পণ্যের বিষয়ে মহাপরিচালক বলেন, আমরা সেবা সেক্টর নিয়ে কাজ করি। বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। ডায়াবেটিস স্টিপ নকল হওয়ায় সেখানেও আমরা অভিযান চালিয়েছি। অনুমোদনহীন কোনও প্রতিষ্ঠান বা পণ্য বাজারে বিক্রি করা হলে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হবে।   জনবল সংকটের বিষয়ে তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু নিয়ে কাজ করায় মানুষের প্রত্যাশা বেড়েছে আমাদের কাছে। কিন্তু জনবল সংকটের কারণে অনেক কিছুই আমরা করতে পারছি না। আশা করছি খুব শিগগিরই জনবল বাড়ানো হবে। এর আগে সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড্য অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে কর্মরত ফরিদপুর জেলার কর্মকর্তাদের নিয়ে ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার পলিসি এক্টিভিটি এবং বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় ‘নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট আইন ও নীতি’ বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। বিকেলে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুর জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যসহ বিভিন্ন ব্যবসায়ী ও অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সফিকুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।