Nabadhara
ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জুলাই ৩১, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে শহরের বাস স্ট্যান্ড হাতির বাগান এলাকা থেকে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কালু গাজী (৩৫) কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত কালু গাজী যশোরের বেনাপোলের ছোট আচরা গ্রামের মৃত ছবেদ গাজীর ছেলে।

 

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, বুধবার (৩১জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর থেকে আসা লিটন ট্রাভেলস বাসে করে এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে নড়াইলের উদ্দেশ্য আসছিল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেনের নেতৃত্বে (ডিএনসি) দলের সদস্যরা লিটন ট্রাভেলস এ অভিযান চালিয়ে কালু গাজীর কাছে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী কালু গাজীর বিরুদ্বে নড়াইল সদর থানায় হবার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।