Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জামায়াত কার্যালয়ে পুলিশের অভিযান, ১২ ককটেল উদ্ধার

Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর

ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েছে ১২টি ককটেল ও নাশকতার আলামত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে শহরের চকবাজারে অবস্থিত জামায়াত কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানকালে কার্যালয়ের দুইটি স্থান থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় ফরিদপুরসহ সারাদেশে নাশকতা কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়। অভিযানকালে কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। এর আগে বুধবার (৩১ জুলাই) রাতে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যানুসারে আজ জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, বুধবার রাতে তানভীর নামে এক শিবির কর্মীকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে সে জানায়, জামায়াত কার্যালয়ে ফরিদপুরসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। তার দেয়া তথ্যানুসারে বৃহস্পতিবার জামায়াত কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে কার্যালয়ের ভেতর থেকে ৭টি এবং সিঁড়ির কোনা থেকে ৫টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করা হয়। বিভিন্ন বইসহ মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে। এছাড়া জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’ অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন, শৈলেন চাকমা, মো. সালাউদ্দিন (সদর সার্কেল), কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ পুলিশের কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।