Nabadhara
ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত, আহত ১২

সনত চক্রবর্ত্তী
আগস্ট ২, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী 

রাজবাড়ী জেলার আলাদিপুর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড় ১২ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে একজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে সদরের আলাদিপুর এলাকায় রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শী মো: আলী জানান, কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী লোকাল বাসটি রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও বাসটি রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। আহত হন ট্রাকের চালক, হেলপার ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়।

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন বলেন, আহত অবস্থায় ৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৪ জনের মধ্যে দুজনকে ভর্তি করা হয় এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পরে ভর্তি থাকা দুজনের মধ্যে একজন মারা যান। ধারণা করা হচ্ছে তিনি ট্রাকের হেলপার।

 

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।