Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে এক যুবক কু*পিয়ে হ*ত্যা

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
আগস্ট ৬, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর পৌরসভার বরাশুলা এলাকায় মাজেদ আলী খান ওরফে মাজে খান (৩০) নামে এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫আগস্ট) রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত মাজে খান বরাশুলা গ্রামের জাফর আলী খানের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার রাতে বরাশুলা এলাকায় মাজে খান কে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার অলোক কুমার বাগচী বলেন, মাজেদ আলী খান কে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,হত্যাকান্ডের ব্যাপারে এখন কিছু বলতে পারছি না। পরে বিষয়টির ব্যাপারে জানাবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।