Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা ছাত্র দলের সভাপতি জামিনে মুক্তি

Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা জজ আদালতের বিচারক আকবর আলী খান তার জামিন মঞ্জুর করেন।

গত ২৩ মে ফরিদপুর শহরের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা থেকে সৈয়দ আদনান হোসেন অনুকে গ্রেপ্তার করা হয়েছিলো। উল্লেখ্য, ২০২২ সালের ৪ জুলাই রাতে ফরিদপুর জেলা সদরের বায়তুল আমান বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজ মোল্লা নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই নিহত সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেনসহ ১০ জনের নামোল্লেখ করা হয়।

এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়। এদিকে অনুর মুক্তিতে‌ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।