Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদ এর আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।

 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃমোঃ ফকরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি সাদিয়া ইসলাম ,জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান,সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, এলজিইডি বাগেরহাট প্রধান প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান,বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মোঃ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট এর সহ-সমন্বয়ক এর আব্দুল্লাহ আল রুমান সহ অন্যান্যরা।

 

অনুষ্ঠানে এস এস সি, এইচ এস সি,মেডিকেল ও বিশ্ব বিদ্যালয় পর্যায়ে ২০২৩ সালে কৃতিত্বের স্বাক্ষর রাখা ২৫৯ জন শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।