Nabadhara
ঢাকাবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হাম’লার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

মাছরাঙ্গা টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেস-ক্লাবের সহ-সভাপতি এম দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস বাবু, শহিদুল ইসলাম হিরন, হেলাল মাহমুদ, এজাজ আহমেদ, মেহেদী হাসান, দেবাশিষ বিশ্বাস, আশিকুর রহমান, সিহাবুর রহমান, কৃষ্ণ কুমার সরকার, খন্দকার রবিউল ইসলাম, কবির হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ধারণ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম। তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

 

এসময় তারা হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় আগামিতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

 

উল্লেখ্য, গত সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে পাংশা উপজেলার পাতুরিয়া বালু মহালের ইজারা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। ঘটনার পর রাতেই ইমরান হোসেন মনিম রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।