নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর মোড়ে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (২৫) এবং সাব্বির আহমেদ (১৯) নামে দুই যুবক নিহত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ভবানীপুর ফুলশ্বর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত সেন্টু হাওলাদারের বাড়ি সদর উপজেলার তুলরামপুর গ্রামে এবং সাব্বির আহমেদ একই উপজেলার চালিতাতলা গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার নড়াইল-কালিয়া সড়কের ফুলশ্বর মোড়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার মৃত্য হয়। অপর মোটরসাইকেলে থাকা আহত সাব্বির কে প্রথমে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। মোটরসাইকেলে থাকা আরো দু’জন আহত হয়েছে বলে জানা গেছে।
নড়াইল সদর আধুনিক হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ শরীফ হাসান ফেরদৌস জানান, বিকালে হাসপাতালে একজন ও ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

