Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত  

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে জনপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

 

১৬ ফেব্রুয়ারী রবিবার বিকেল ৫ টায় গোয়ালন্দ সাংবাদিক ফোরাম কার্যালয়ে রেলী, আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।

 

বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার (ওসি)  রাকিবুল ইসলাম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু।

 

শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ।

 

স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক, প্রথম আলোর রাজবাড়ী জেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ প্রতিনিধি আবুল হোসেন, দৈনিক বাংলার গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা, প্রতিদিনের সংবাদ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ,  স্বজন সমাবেশের শফিউল্লাহ মন্ডল, হুমায়ুন আহমেদ, মিলন মাহমুদ, জহুরুল ইসলাম, মতিয়ার রহমান, রেজাউল ইসলাম, জেরিন রুমি, কামরুল ইসলাম প্রমূখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা কাকে বলে তা করে দেখিয়েছে যুগান্তর। প্রতিষ্ঠার পর হতেই যুগান্তর সৎ ও সাহসিকতার সাথে সাংবাদিকতা করে দেশের মানুষের আস্হা অর্জন করেছে। তার সর্বশেষ উদাহরন গত জুলাই -আগষ্টের গন অভ্যুত্থান। এই অভ্যুত্থানে যুগান্তর গন মানুষের পক্ষে যে সাহসী ভুমিকা রেখেছে তা দেশ-বিদেশে প্রশংসা অর্জন করেছে। গন অভ্যুত্থান ব্যার্থ হলে যুগান্তরকে চরম খারাপ পরিনতিতে পড়তে হতো। আমরা যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।