Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া এলাকার নিশিনাথতলা মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রোজিনা বেগম দোলা (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

 

এসময় দোলার কোলে থাকা শিশু সন্তান মাওয়া (২) ও মোটরসাইকেল চালক স্বামী খালিদ হোসেন (৪৫) আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) বিকালের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে দোলা বেগম কে শহরের ঝাউতলা মহিলা অধিদফতর থেকে প্রশিক্ষণ শেষে শিশু কন্যা মাওয়াসহ স্বামী খালিদ হোসেন মোটরসাইকেল যোগে নড়াইল পৌরসভার বিজয়পুরে তাদের বাড়ি ফিরছিলেন। প্রতি মধ্যে নড়াইল শহরের নিশিনাথতলা এলাকায় খালিদ ভ্যান কে দ্রুতগতিতে পাশকাটাতে গিয়ে বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হয়। এসময় দোলা বেগম মাথায় প্রচন্ত আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতলে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক দোলা কে মৃত ঘোষণা করেন। খালিদ ও তার মেয়ে কে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।