Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আ.লীগ নেতা টিটু গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলা মামলায় থানা পুলিশ দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটুকে (৪৮) গ্রেফতার করেছে।

 

 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ওমর আলী মোল্লার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত শফিকুর রশিদ টিটু উত্তর দৌলতদিয়া ওমর আলী মোল্লার পাড়া এলাকার মৃত ওমর আলী মোল্লার ছেলে।

 

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে গত ৪ঠা আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। এ মামলার শফিকুর রশিদ টিটুকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।