Nabadhara
ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

 

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃত যুবকের নাম আমিনুর বিশ্বাস ওরফে কাদের (২৮)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি পশ্চিম পাড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে।

 

সোমবার বেলা ৩ টার দিকে প্রেসনোটের মাধ্যমে থানা পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যারাচীর সামনে স্থাপিত চেকপোষ্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাতে থাকে পুলিশ। এ সময় সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ঢাকাগামী একটি বাসে তল্লাশিকালে গ্রেফতারকৃত যুবকের কাছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ।

 

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।গ্রেফরকৃত আসামীকে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।