Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অস্ত্রসহ হান্নান বাহিনীর প্রধানসহ ৭ বনদস্যু আটক

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 

 

সুন্দরবনে নতুন করে দাঁপিয়ে বেড়ানো হান্নান বাহিনীর প্রধানসহ ৭ বনদস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে বাগেরহাটের রামপাল উপজেলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বনদস্যু হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ তার ৬ জন সহযোগীকে আটক করা হয়।

 

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের আরও এক সহযোগীকে ২টি একনলা বন্দুক ও ৩টি রামদাসহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মোংলা কোস্টগার্ড এতথ্য নিশ্চিত করেছে।

 

আটককৃত বনদস্যুরা হলেন, হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ (৬৫), মো, রেজাউল শেখ (৫৩), শেখ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) ও হাবিবুর রহমান (৫৫)। আটককৃতদের বাড়ী খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

 

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বৃহস্পতিবার বিকালে জানান, বনদস্যু হান্নান বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। দস্যুবাহিনী থেকে তাদের সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হতো বলে আটককৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলেও জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।