Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রমজানের পবিত্রতা রক্ষায় ফকিরহাটে জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশ 

মো.সাগর মল্লিক,ফকিরহাট প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

মো.সাগর মল্লিক,ফকিরহাট প্রতিনিধি 

আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা  বন্ধ এবং দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবীতে বাগেরহাটের ফকিরহাটে স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ।

 

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ফকিরহাট মডেল মসজিদ চত্বর  থেকে মিছিলটি বের হয়ে বাজারের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিরহাট  মডেল মসজিদ  চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানায় দলের পক্ষ থেকে।

 

 

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ফকিরহাট উপজেলা শাখার আমীর এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি সেখ আবুল আলা মাসুম, ফকিরহাট শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি সেখ সুমন হোসেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মোফাজ্জল হায়দার, সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

 

এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।