Nabadhara
ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে যুবককে কু*পিয়ে হত্যা চেষ্টা মামলায় যুবক গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মার্চ ১, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে দিবালোকে মাসুদ সরদার (৩৫) নামে যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

 

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রিয়াজ (২৫)। সে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার (বাবলু এর বাড়ীর ভাড়াটিয়া) মো. লিটনের ছেলে।

 

 

গোয়ালন্দ পৌর জামতলা বাজারের লিটনের মোটরসাইকেলের গ‍্যারেজের সামনে হতে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্য সাড়ে ৭ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোয়ালন্দ বাজার প্রধান সড়ক লোটাস কলেজিয়েট স্কুলের সামনে দিবালোকে কয়েকজন অস্ত্রধারী ধারালো অস্ত্র নিয়ে ভিকটিম মাসুদ সরদারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। উক্ত হত‍্যা চেষ্টায় ওই দিন গোয়ালন্দ ঘাট থানায় ভিকটিমের পরিবার অভিযোগ দায়ের করে।

 

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী রিয়াজকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।