নিজস্ব প্রতিবেদক,নড়াইল
‘তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে’প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার(০২মার্চ) সকাল সাড়ে ১২টার দিকে জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,সহকারী পুলিশ সুপার কিশোর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস প্রমূখ। সভায় নতুন ভোটারদের স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

