Nabadhara
ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে প্রকাশ্য দিবালোকে যুবককে কু”পিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান তিন আসামী গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ২, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দে দিবালোকে মাসুদ সরদার (৩৫) নামে যুবককে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামিরা হলো গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার সাত্তার মোল্লার ছেলে মোঃ নাজমুল মোল্লা (৩৫) ও মোঃ মিজান মোল্লা (৪০) এবং একই গ্রামের লিটনের ছেলে মোঃ রিয়াজ (২৫)।

 

গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ বিকাল ৪ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর এলাকা হতে দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে ১নং আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি চাপাতি সরকারি কামরুল ইসলাম কলেজগামী সড়কের পাশে ধুলার মধ্য লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।

 

এর আগে গোয়ালন্দ পৌর জামতলা বাজার এলাকা হতে শুক্রবার  রাতে গ্রেফতার করা হয় অপর আসামী মোঃ রিয়াজকে।

 

পুলিশ ও স্হানীয় সূত্রে জানায়, গত ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার গোয়ালন্দ শহরের লোটাস কলেজিয়েট স্কুলের সামনের সড়কে প্রকাশ্য দিবালোকে চিহ্নিত এ সকল দূবৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাসুদ সরদার (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক  অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে  রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপর আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।