Nabadhara
ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আল আমিন হ’ত্যা’কাণ্ডে জড়িতদের ফাঁ’সির দাবিতে চিতলমারীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,চিতলমারী
মার্চ ৫, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে আল আমিন হোসেন ওরফে ইমন হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ মার্চ) সকাল ১০ টায় চিতলমারী উপজেলা বাসির ব্যানারে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত ২০ ফেব্রুয়ারি খুলনা সোনাডাঙ্গা ২২ তলা ডেল্টা ভবনের সামনে চিতলমারীর হিজলা গ্রামের আল-আমিন হোসেনকে পরকিয়া প্রেমের জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

 

এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি খুলনার সোনাডাঙ্গা থানায় আল-আমিনের বড় ভাই রাজিবুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবীতে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আল-আমিন হোসেনের বড় ভাই রাজিবুল ইসলাম শেখ, চিতলমালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সম্পাদক হুমায়ুন শেখ,বৈষম্য বিরাধী ছাত্র আন্দেলনের জেলা যুগ্ম আহবায়ক শেখ রহমত, শেরে বাংলা ডিগ্রী কলেজের ছাত্র দলের সাবেক আহবায়ক শহীদ মীর মোঃ হাসান শেখ, মোজাহিদুর রহমান, প্রমুখ ।

 

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি সকালে আল-আমিন হোসেন ইমন (২৬) মোটর সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে খুলনার সোনাডাঙ্গা ২২ তলা ডেল্টা ভবনের সামনে পিছন থেকে দুইটি মোটর সাইকেলে আসা চার ব্যাক্তি তার শরীরের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এ সময় মোটর সাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল-আমিন হোসেন বাগেরহাটের চিতলমারী উপজেলা হিজলা গ্রামের আউয়ুব আলী শেখের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।