Nabadhara
ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায়  ইটভাটা বন্ধের প্রতিবাদে স্মারকলিপি

মো.জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 
মার্চ ৫, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল 

নড়াইলের কালিয়ায় ইটভাটা বন্ধের প্রতিবাদে  ইউএনও কালিয়া বরাবর স্মরকলিপি প্রদান করেছেন  উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেত্রীবৃন্দ। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ইটভাটা চালু  রাখা ও অভিযান বন্ধের দাবিতে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

 

মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃক এক প্রজ্ঞাপনে আগামী ৭মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ওই প্রজ্ঞাপনের প্রতিবাদে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে। এরই ধারাবাহিকতায়  গতকাল ৪ মার্চ জেলা প্রশাসক ও ৫ মার্চ  কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে কালিয়া উপজেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতৃবৃন্দ।

 

 

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার ইট প্রস্তুতকারক মালিক সমিতির  যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক মানিরুল ইসলাম, এস এম খায়রুল,  হাবিবুর রহমান,  তারেখ, রহিম, চৌধুরী আনিচুর রহমানসহ ইটের ভাটায় কর্মরত শত শত শ্রমিকেরা।

 

 

এসময় বক্তারা বলেন, এই শিল্পে লক্ষাধিক শ্রমিক কর্মরত আছে। এ সব পরিবারের রুটি রোজীর ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার  বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন রয়েছে।  এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। এ ছাড়া ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন বলে দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।