Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বিশাল ইফতার মাহফিলে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
মার্চ ৭, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

শুক্রবার (৭ মার্চ) বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামী দুর্গাপুর পৌরসভা ও শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশন দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুর্গাপুর ফাজিল মাদরাসা মা‌ঠে ইফতার মাহ‌ফি‌লে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন এ কথাগুলো বলেন।

 

তিনি আরো বলেন, মাহে রমজানে শ্রমিকদের সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো আল্লাহ পছন্দ করেন না।

 

এ ব্যাপারে মালিকদেরকে শ্রমিকদের প্রতি সহনশীল আচরণ করার আহ্বান জানান। এছাড়া রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন।

 

ইফতার মাহ‌ফি‌লে সভাপ‌তিত্ব ক‌রেন শ্রমিক কল‌্যান ফেডা‌রেশন দুর্গাপুর শাখার সভাপ‌তি আলহাজ্ব আমজাদ হো‌সেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, সেক্রেটারি শামীম উদ্দিন।

 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আমীর নূর আলম, জামায়াত নেতা সেলিম রেজা খাঁন, শাহিনুর ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।