Nabadhara
ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে‘বিনা লাভের দোকান’চালু করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 
মার্চ ১০, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 

নড়াইলে মাহে রমজানে ক্রেতা সাধারণের মনে স্বস্তি ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভের ও ন্যায্য মূল্যের দোকান (ক্রয়কৃত দামে পণ্য বিক্রি) চালু করেছে।

 

এ দোকানে ডিম, আলু, বেগুন, পেঁয়াজ ও রসুন এ কয়টি পণ্য দিয়ে দোকানটি করা হয়েছে। প্রতি পিস ডিম ১০.৩০ টাকা, প্রতি কেজি আলু ১৬ টাকা, প্রতি কেজি বেগুন ৫০ টাকা, পিয়াজ প্রতি কেজি ৩৫ টাকা, রসুন প্রতি কেজি নতুন ৭০ টাকা করে বিক্রি করা করছে।

 

 

সোমবার (১০মার্চ)দুপুর সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,জেলা টাস্কফোর্স টিম ও কনজুমারস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব নড়াইল জেলা শাখার উদ্যোগে এই বিনা লাভের দোকানটি উদ্বোধন করেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম আরাফত হোসেন,জেলা ক্যাবের সেক্রেটারী ও টাস্কফোর্স টিমের সদস্য কাজী হাফিজুর রহমান,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, টাস্কফোর্স টিমের সদস্য শুভ মোল্যা,ক্যাব সদস্য স্বপ্না রানী রায়সহ,বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

 

 

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার বক্ততায় বলেন, এই মহতি উদ্যোগের জন্য মাহে রমজানে সাধারণ ক্রেতা-ভোক্তারা কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবেন।

 

 

ভওয়াখালী গ্রামের ক্রেতা আকিকুর রহমান জানান, এই বিনা লাভের দোকান থেকে ন্যায্য মূল্যে পণ্যে কিনতে পেরে আমি ভীষন খুশি। খোলা বাজারে বেগুন ৬০-৭০ টাকা, রসুন ৮০-৯০ টাকা, পিয়াজ ৪০-৪৫ টাকা, আলু ২০ টাকা, ডিম প্রতি পিচ বিক্রি হচ্ছে ১১-১২ টাকা, অথচ এই দোকান থেকে আমি বেগুন ৫০ টাকা, আলু ১৬ টাকা, ডিম প্রতি পিচ সাড়ে ১০ টাকা, পিয়াজ ৩৫ টাকা, রসুন ৭০ টাকা কিনতে পেরে খুব ভালো লাগতেছে।

 

 

দোকানটি পরিচালনায় রয়েছেন হাসিব, শুভ মোল্যা, নওয়াব মোল্যা, শাহারুল, ফাহমিদা ফাইজা ও ১জন ক্যাব সদস্য এ ১ জন সাংবাদিক প্রতিনিধি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।