Nabadhara
ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ৯৫ পুড়িয়া হেরোইন ৩ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
মার্চ ১০, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দে ৯৫ পুড়িয়া হেরোইন সহ তিন মাদককারবারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় মহাসড়কের উপর হতে তাদেরকে হেরোইনসহ করা হয়।

 

 

গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লা পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩২),  হাউলি কেউটিল গ্রামের ওসমান গনি মন্ডলের ছেলে ইনজামুল হাসান অরফে রনি (২২) ও ফরিদপুর কোতোয়ালি থানার রঘুনন্দপুর এলাকার ওমর শেখের ছেলে মোঃ আশিক শেখ (২৫)।

 

 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ৯৫ পুড়িয়া হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা দায়েরের পর সোমবার তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।