Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিশুকে ধ*র্ষণ চেষ্টার অভিযোগ, আটক-২  

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 
মার্চ ১১, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল 

নড়াইলের লোহাগড়ার দিননাথপাড়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পান্নু মোল্যা (৩৮) ও তার আপন ভাবী শারমিন আক্তার (৩২) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

সোমবার (১০মার্চ) বিকালে ওই শিশুর মা হাসিনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং -০৮ তারিখ ১০/০৩/২৫

 

 

মামলার হওয়ার তিন ঘটনার পর বিকালে লোহাগড়া থানা পুলিশ উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের সোনা মোল্যার ছেলে পান্নু মোল্যা এবং তার সহযোগী বড় ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন আক্তার কে আটক করে থানায় নিয়ে আসে।

 

 

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুটি পান্নু মোল্যার বাড়ীতে বরই কুড়াতে গেলে তাকে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা কওে পান্নু মোল্যা। শিশুটি তার পরিবার কে এঘটনাটি বলে দেয়। পরে স্থানীয় মাতুব্বররা শিশুটির মাকে মামলা করতে নিষেধ করেন। শিশুটির মা বাদী হয়ে সোমবার বিকালে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

 

 

শিশুর পিতা মাহাবুর রহমান জানান, আমার ছোট শিশু মেয়েটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এ সময় বাড়ীতে কেউ না থাকায় পান্নু মোল্যা তাকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কাউকে না বলার জন্য পান্নুর ভাবী শারমিন আমার মেয়ে কে শাসিয়ে দেয় । পরে আমি বিষয়টি আমরা জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর এ ঘটনায় মামলা না করে স্থানীয় পর্যায়ে মিমাংশার কথা বলে তালবাহানা করতে থাকে। পরে সোমবার আমার স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে।

 

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর সন্ধ্যায় আসামী পান্নু মোল্যা ও তার সহযোগী বড় ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন আক্তার কে আটক করেছি। মঙ্গলবার (১১মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।