Nabadhara
ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন

গোবিপ্রবি প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়
মার্চ ১৫, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

গোবিপ্রবি প্রতিনিধি,আহাদুল ইসলাম জয়

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে। ১৪ মার্চ ২০২৫ তারিখে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাহিদ উজ জামান নাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে আতিকুল ইসলাম বিদ্যুৎ মনোনীত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নেতা দায়িত্ব পেয়েছেন।

 

কেন্দ্রীয় ছাত্রদল কমিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের নীতি ও আদর্শ বজায় রেখে কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে তুলবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।