Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান (৫৭) কে গ্রেপ্তার করেছেন।

 

বুধবার (০২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে একটি বিস্ফোরক মামলায় তাঁকে সদর বাজারের ফজুলর তালুকদারের চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ আতিয়ার রহমান উপজেলার আড়–য়াবর্নী গ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে তাঁকে আদলাতে প্রেরণ করা হয়েছে।

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃত শেখ আতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক (মামলা নং-০৪, তারিখ-০৬/০৩/২৫ খ্রিঃ) মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার সকাল ১১ টায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।