Nabadhara
ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বাণিজ্যিক ভবনে আ’গুন, এক নারীর মৃত্যু

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
এপ্রিল ৭, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে মায়শা প্লাজা নামের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের ওই ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

 

 

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ শুরু করেন। এই সময়ে এক ফায়ার সার্ভিস সদস্য, অনীক, আহত হন।

পাঁচতলা বিশিষ্ট ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ আরও কয়েকটি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম এবং উপরের তলায় একটি বাসাবাড়ি রয়েছে।

 

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসান জানান, “আমি ঘটনাস্থলে রয়েছি এবং আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্যাংকগুলো প্রায় অক্ষত রয়েছে। তবে এক নারীর মৃত্যু হয়েছে, সম্ভবত ধোঁয়ার কারণে। আগুন নেভানো ও উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দারা সবাই একত্রে কাজ করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।