দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে গাজায় জনসাধারণের উপর চলমান গণহত্যার প্রতিবাদে দুমকি উপজেলা ষ্টুডেন্টস এসোসিয়েশন (ডুসা) এর উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৮মার্চ) সকাল ১১টায় দুমকি নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেট এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি সাফায়েত হোসেন সাগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দুমকি উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সদস্য রায়হান,ইমতিয়াজ, দুমকি উপজেলা শিবিরের সভাপতি মাসুদুর রহমান, ছাত্র প্রতিনিধি দুর্জয়, আমিনুল ইসলাম মৃর্ধা ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রটারী খালিদ হাসান মিলু প্রমুখ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কর্মসূচি সমাপ্ত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

