Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুখে কালো কাপড় বেঁধে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ চিতলমারীতে

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
এপ্রিল ৮, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বাগেরহাটের চিতলমারীর শেরে বাংলা ডিগ্রি কলেজে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ মুখে কালো কাপড় বেঁধে ইসলায়েলের বর্বরোচিত এই নৃশংস গণহত্যার তিব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

 

এ সময় ইসরায়েলের সকল ধরণের পণ্য বয়কট করার ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর, ও সাবেক সদস্য সচিব ইমরান মিরাজ।

 

বিক্ষোভ সমাবেশ শেষে অবিলম্বে এই বর্বরোচিত হামলা বন্ধের দাবীতে ও ইসরায়েলদের সকল পণ্য বয়কট করার ঘোষণায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।