Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র নজরুল মন্ডলকে কারাগারে প্রেরন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
এপ্রিল ১০, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মণ্ডলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিনি বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতে নজরুল মন্ডল স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

 

 

এদিকে আদালত প্রাঙ্গণে তার হাতকড়া বিহীন হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনামুখর হয়ে ওঠেন নেটিজেনরা।

 

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম নজরুল ইসলাম মন্ডলকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানান, গতবছর ৪ আগষ্ট গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ১০ ডিসেম্বর শরিফুল ইসলাম নামে এক ছাত্র প্রতিনিধি বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। নজরুল ইসলাম মণ্ডল ওই মামলার ২ নং এজাহারভুক্ত আসামী। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।