Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
এপ্রিল ১১, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন‍্যতম ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৩ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গনস্বাস্হ্য কেন্দ্রের হলরুমে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ম‍্যানেজার মো. জুলফিকার আলী।

উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম‍্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, কর্মজীবী কল‍্যাণ সংস্থার-কেকেএস টিপ প্রকল্প ও সেফ হোম ম‍্যানেজার মো. শাহাদৎ হোসেন, কেকেএস সংস্থার এইচআর কর্মকর্তা অনিন্দ কুন্ডু লিটন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ প্রান্ত দাস, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক রাসেল আহমেদ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন।

 

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৌলতদিয়া সাইনবোর্ড জামে মসজিদের খতীব ও ইমাম মো. মনিরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।