Nabadhara
ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে দুর্বৃত্তের ছু’রিকা’ঘাতে মাইক্রোবাস চালক নিহত

নিজস্ব প্রতিবেদক,নড়াইল  
এপ্রিল ১২, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল  

নড়াইলের উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা (৪৫) নামে একজন নিহত হয়েছে।

 

শনিবার (১২এপ্রিল) সকালে দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন মুসা নড়াইল সদর উপজেলার শাহবাদ ইউনিয়নের দলিজিৎপুর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নড়াইল সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে আহত হয়ে পড়ে ছিলেন মাইক্রোবাস চালক মোশারফ হোসেন মুসা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিসুর রহমান সোহাগ তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিক ভাবে কী ঘটনার জেরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা কেউ বলতে পারেনি।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।