Nabadhara
ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কোটালীপাড়া প্রতিনিধি 
এপ্রিল ১২, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি কচু বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের নায়াকান্দি গ্রামের কচু বাগান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত ওই ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

 

ওসি মো: আবুল কালাম আজাদ জানান, নায়াকান্দি গ্রামের পশ্চিম পাশের একটি কচু বাগানে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া থানায় নিয়ে আসে। পরে ময়নাতন্তের জন্য লমরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

ওসি আরো জানান, এখন পযর্ন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে আইনগতভাবে মরহেদ দাফন ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।