Nabadhara
ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় অভাবের তাড়নায় বৃদ্ধার আ’ত্মহ’ত্যা 

বিশেষ প্রতিবেদক, নবধারা 
এপ্রিল ১৬, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক, নবধারা 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভাবের তাড়না আর দীর্ঘদিনের অসুস্থতা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নিরোধ হাজরা (৮০) নামের এক বৃদ্ধের আত্মহত্যার খবর মিলেছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।

 

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।তিনি বলেন, প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে খাবার খেয়ে নিজের বসত ঘরে ঘুমিয়ে পড়েন নিরোধ হাজরা। পরে আজ বুধবার ভোর ৫ টায় প্রতিবেশী প্রেমা বিশ্বাস তার পরিত্যক্ত ঘরে নিরোধ হাজরাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে থানায় খবর দেয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

 

ওসি খোরশেদ আরও বলেন, মৃতের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি ৮০ বছর বয়সী নিরোধ হাজরা দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আর অভাব অনটন থাকায় উন্নতমানের চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তাই অভাব আর অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।