Nabadhara
ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে গাজায় ইসরাইলী গনহ’ত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির ও তৌহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

১৯ এপ্রিল শনিবার সকাল ৮ টায় ঢাকা- খুলনা মহাসড়কের দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. তারেক বিল্লাহ।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মাওলানা মো. জালাল উদ্দীন প্রামাণিক, গোয়ালন্দ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. আব্বাস আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আ. হাকিম, ফেলু মোল্লা পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. সাফায়েত হোসেন, মাওলানা এনামুল হক প্রমুখ।

 

বক্তারা দেশবাসীকে ইসরাইলের পণ্য বয়কট করার জন্য আহবান জানান। মানববন্ধন কর্মসূচি শেষে মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।