Nabadhara
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার গোপালপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বাজারের বাইন মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ ৫টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক রাসেল মুন্সী জানিয়েছেন, গোপালপুর বাজার এলাকায় সরকারি ৩ দশমিক ৩১ শতাংশ জায়গা অবৈধ ভাবে দখল করে এলাকার ৫ ব্যক্তি প্রভাব খাটিয়ে দোকানঘর তৈরী করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বার বার নোটিশ দেয়া হলেও ঘর সরিয়ে নেননি।

 

আজ ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে প্রায় ২লক্ষ ৩৯ হাজার ৪৩১টাকার ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।