Nabadhara
ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় অগ্নি’কান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে উপজেলা প্রসাশন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 
এপ্রিল ২৩, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় রশিদ মন্ডলের পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন।

 

 

মঙ্গলবারের অগ্নিকান্ডে পরিবারটির বসবাসের একমাত্র ছাপড়া ঘর ও ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

 

বুধবার বিকালে সরেজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সহ স্থানীয় এলাকাবাসী।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছি। এছাড়া যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আরো সহযোগিতা প্রদান করা হবে।

 

ক্ষতিগ্রস্থ রশিদ মন্ডলের স্ত্রী হাসি বেগম বলেন, মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট হতে তার একমাত্র থাকার ঘরে আগুন লেগে ভস্ম হয়ে যায়। এতে করে তারা খুব অসহায় হয়ে পড়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।