Nabadhara
ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় দুইদিনব্যাপী ঘোড়দৌড়

কোটালীপাড়া প্রতিনিধি 
এপ্রিল ২৩, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

বাংলা নববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজলোয় দুইদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

গত মঙ্গল ও বুধবার উপজলোর সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামবাসী ও যুব সমাজের আয়োজনে লাটেঙ্গা গোমাঠে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

 

ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় ও বৈশাখী মেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার নর-নারী মাঠের দুপাশে দাঁড়িয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন।

 

গোপালগঞ্জ,মাদারীপুর, যশোর, খুলনা, ফরিদপুর, নড়াইল, মাগুরাসহ বিভিন্ন জেলা থেকে ৩৪ জন ঘোরদৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির আহবায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, ঘোড়দৌড় মাঠ কমিটির সভাপতি প্রিয়লাল মৃধা, বিএনপি নেতা অনিমেশ গাইন, যুবদল নেতা হরষিত মৃধা, দিলীপ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।