Nabadhara
ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বোরো ধানের বাম্পার ফলন:চলছে ধান কাটার মহোউৎসব 

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
এপ্রিল ২৭, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বৈশাখ মাস থেকেই শুরু হয়েছে ধান কাটার মহোউৎসব।কৃষি বিভাগের সার্বিক তদরকি কৃষকের নিবিড় পরিচর্যা বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যায় না থাকায় এবার চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদনে বাম্পার ফলন পাওয়ার আশা কৃষকদের। ইতোমধ্য উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে চলছে ধান কর্তন ও মাড়াইয়ের কাজ।

 

প্রন্তিক কৃষকেরা ভোর থেকে রাত অব্দি ক্ষেতের ফসল গোলায় তোলায় ব্যাস্ত সময় পার করছেন। ফসল ভাল হওয়ায় কৃষকের মুখে ফুটেছে সোনালী হাসি। উপজেলার শ্রীরাম পুর গ্রামের গোপাল বালা,দেব ভক্ত, উত্তম বাড়ৈ, বড়বাড়িয়া গ্রামের রিপন মোল্লা, নাসির মোল্লা, হিরমন মাঝি,নাসির মিয়া, বিনয় মন্ডলসহ অনেকে জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় ও পরামশে চলতি বছর ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি। সামনে আর কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন ঘরে তুলতে পাবো।

 

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,এবছর এ উপলায় ৭টি ইউনিয়নে ১২ হাজার ১২৩হেক্টার জমিতে উফশি, হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের আবাদ করা হয়েছে। লক্ষ্যাত্রার চেয়ে বেশী জমিতে এবার বোরো ধাধ রোপন করা হয়েছে। চিতলমারী উপজেলা কৃষি বিভাগের ধারনা ধানের যে আবাদ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ফলন পাবে কৃষকরা। বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায় দিগন্ত জুড়ে সবুজা ধান পেকে শুধু সোনালী বণের্র ধান আর ধান। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। এ দৃশ্য দেখে কৃষকের মনে জেগে উঠেছে খুশির আমেজ। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোউৎসব। এছাড়া উপজেলার প্রান্তিক ও দারিদ্র কৃষকদের মাঝে ২০২৪- ২০২৫ অর্থ বছরে মৌসুমের শুরুতে ৮হাজার কৃষকের মাঝে ২ কেজী করে ১৬হাজার হাইব্রিড উচ্চ ফলন শীল জাতের বোরো বীজ ধান বিরণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত- আল- মারুফ জানান, চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিয়ে আমরা মঠে পর্যায়ে কাজ করছি। ফলন আশানুরূপ হয়েছে।যে কানরনে আমরা ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছি। ইতোমধ্যে কৃষকের মাঠের ৭০ভাগ ধানকেটে ঘরে তোলা হয়েছে। তবে প্রাকৃতিক মাথায় রেখে মাঠের ধান ৮০ ভাগ পেকে গেলেই কর্তন করে ঘরে তোলার পরমর্শ দিচ্ছেন এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।