Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হ’ত্যা মামলার আসামী রফিকুল ইসলামের মরদেহ উদ্বার

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
এপ্রিল ২৯, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফরিদ মোল্যা হত্যা মামলার আসামী রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের প্রতিপক্ষ রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুল ইসলামের পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম কাঞ্চনপুর গ্রামের আজিজুল মোল্যার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে মিলন মোল্যা ও আফতাব মোল্যার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১১এপ্রিল বিরোধের জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে ঘন্টা ব্যাপি সংঘর্ষে আফতাব মোল্যার পক্ষের ফরিদ মোল্যা (৫৮) নামে একজন নিহত হন।

 

পরে এ ঘটনায় কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলায় এজারভুক্ত আসামি রফিকুল ইসলাম পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুল ইসলামের হাত বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল ইসলামের মরদেহ উদ্বার করে।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামী রফিকুল ইসলামের মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।