Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে বি’ক্ষোভ মিছিল ও মানববন্ধন

শরিফুল ইসলাম,নড়াইল
এপ্রিল ২৯, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম,নড়াইল

নড়াইলে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯এপ্রিল)দুপুরে নড়াইল আদালত চত্বরে অনুষ্টিত কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অংশ হিসাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম উদ্যোগে নড়াইল আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট এস এম আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নড়াইল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ন-সম্পাদক এ্যাডঃ আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবি এ্যাডঃ ইকবাল হোসেন সিকদার, এ্যাডঃ মাহবুব মোশেদ জাপল, এ্যাডঃ রাজীব প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী,বাংলাদেশের গনতন্ত্র হত্যাকারী,একাধিক ফৌজদারি মামলার আসামি সাবেক এই বিচারপতি ফাঁসির দাবী জানানো হয়।গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে আজীবন ক্ষমতা থাকার জন্য জুডিসিয়াল যত কাজ সবই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক করেছেন। যেহেতু তিনি জনগনের ভোটের অধিকার হরন করেছে তাই আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।